2020

জীবন অনেক দামি

এই ক-মাসে করোনা নিয়ে একটা কবিতার ওয়েবসাইটে আমার লেখা ছড়াগুলোকে পরপর রেখে ভাবছিলাম, ছড়াগুলির মাধ্যমে পাঠকদের কাছে কী বক্তব্য পৌঁছাল। এই লেখায় সেটাই খতিয়ে দেখার চেষ্টা করেছি। গোটা ভারতবর্ষে তখন করোনার জন্য লকডাউন চলছে। পশ্চিমবঙ্গের স্কুল-কলেজে তার আগেই ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন অফিসে চালু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। সব মিলিয়ে এক থমথমে পরিবেশ। এই পরিস্থিতিতে […]

জীবন অনেক দামি Read More »

বুদ্ধির ঢেঁকি

ধান্দার আন্ডায় ক্ষমতার ঝান্ডায়  কিংবা বারান্ডায় আছি, গলতে দেব না কোনও মাছি। টিক টিক টিক টিক যা বুঝেছি তাই ঠিক  হেসে যাই ফিকফিক  পান খেয়ে ফেলি পিক ভাই রে, আমাদের তুলনা তো নাই রে! আমরা যে বুদ্ধির ঢেঁকি! ক্ষমতায় তেল ঢালি দুর্বলে দিই গালি তালে তালে দিই তালি, ঝালে-ঝোলে-অম্বলে আছি। টিক টিক টিক টিক ঘড়ি

বুদ্ধির ঢেঁকি Read More »

ডোভার লেন

ডোভার লেনে ছিল বুঝি  ডোবার মতো কিছু  রাস্তাটা খুব নিচু  বর্ষাকালে জল জমে যায়  ব্যাঙের নাচানাচি  গড়িয়াহাটের মোড়ের কাছে উড়ে বেড়ায় মাছি  গোলপার্কের কাছে  সন্ধেবেলা বাদুড়গুলো  ঝুলতে থাকে গাছে  একডালিয়ার ধারে  ঝুলতে থাকা তারে  ফিঙেপাখির নাচন দেখে  বেনেবউয়ের হাসি  ডোভার লেনে ডোবার ধারে  ব্যাঙের নাচানাচি!

ডোভার লেন Read More »

লিমেরিকের টুকিটাকি

লিমেরিক হল পাঁচ লাইনের ছড়া। প্রবাসী পত্রিকায় ভাদ্র, ১৩৩৬ সংখ্যায় লেখা হয়, “ইংরেজীর একটি চুটকী ছন্দ Limerick নামে প্রসিদ্ধ; বিগত শতকের মধ্যভাগ হইতে ছোটোখাটো রসিকতা বা ব্যঙ্গের কবিতায় পাঁচ লাইনের প্যারাগ্রাফময় এই পদ্যবন্ধটি ইংরেজীতে খুবই ব্যবহৃত হইতেছে।” লিমেরিকের উৎপত্তি নিয়ে নিশ্চিত করে কিছু জানা যায় না। তবে এটা বলা হয় যে, অষ্টাদশ শতাব্দীর আইরিশ সৈনিকদের

লিমেরিকের টুকিটাকি Read More »

সায়েন্স কথার মানে

কেমিস্টিরি পড়ান তবে  যুক্তি-তক্কো মানেন না  ভূতপেত্নি মানেন তবে  ভূতের সাকিন জানেন না! যে শিক্ষক ফিজিক্স পড়ান  অঙ্কে যিনি বলবান  তাঁর আঙুলে চারটে পাথর বলো কীসের অভিজ্ঞান! অ্যাস্ট্রনমির ফর্মুলা যাঁর  জিভের ডগায় উপস্থিত  তিনিই আবার মন্ত্র পড়েন খোঁড়েন যখন বাড়ির ভিত! এসব কথার উত্তর আজ  বলছি কানে কানে– এঁরা কবেই ভুলে গেছেন  সায়েন্স কথার মানে!

সায়েন্স কথার মানে Read More »

ওই যে আসে

এক কুড়ি দশ মানে কত– প্রশ্নটা তার বুকের কাছে  ছড়িয়ে যায় খইয়ের মতো  শিউলি এবং টগর গাছে। শিউলি হাসে টগর হাসে– দিগ-বালিকার বুকের কাছে এক কুড়ি দশ মানে কত  প্রশ্ন হয়ে ঝুলেই আছে। আমরা যারা রোজ প্রভাতে– শিউলি কুড়াই টগর কুড়াই  দিগ-বালিকা ওই যে আসে চলো দেখে চক্ষু জুড়াই।

ওই যে আসে Read More »

আছে প্রত্যয়

যারা গর্তে ঢোকার তারা গর্তে ঢুকে যাক যারা বেরিয়ে আসার তারা ঘর ছেড়ে বেরিয়ে আসুক।  যারা মূক ও বধির তারা  মুখ বন্ধ করে রাখুক  যারা মুখর হতে চায় তারা আজ চিৎকার করুক। যারা জন্মভীতু তারা  দরজায় খিল তুলে দিক যারা প্রত্যয়ী তারা  রাস্তায় বেরিয়ে পড়ুক। সামনে রাঙা পলাশের বন সামনে উথালপাথাল ঝড়  যাদের সাহস আছে

আছে প্রত্যয় Read More »

বৃথা কষ্ট

দিনদুপুরে মত্ত হয়ে ভাঙল জগার পা, কিন্তু জগা আদৌ তাতে করলো নাকো গা! মিসেস জগা তৃষ্ণা পেতে চাইল জলের গ্লাস, জলের খোঁজে জগা সটান ছুটল পানিত্রাস। পানিত্রাসের পাকুড়গাছে পেঁচার জোড়া নাতি, দিনেমানেই ভজনগানে কাঁপায় ভিটেমাটি; দাসবাবুদের দালানজুড়ে জমাট বাউলমেলা, মাচার ওপর সারা বাংলা চু কিত্ কিত্ খেলা— এসব ব্যাপার দেখে জগার চক্ষু চড়কগাছ, জলের পরিবর্তে কিনে

বৃথা কষ্ট Read More »

জলছবি

এক চিলতে নদীর উদরে  কাস্তে চাঁদ টেনে যায় বাঁকাচোরা দাগ আঁধারের বুক চিরে উড়ে যায় বাদুড়ের পাল বিড়ালের কাঁদুনিতে ভয়ের আভাস! চাঁদ ডুবে যেতে চায় জলে ঝিকিমিকি বাঁকাচোরা দাগগুলি ছবি হয়ে যায়;  ছবিতে তোমার মুখ– তুমি আমি বসে মুখোমুখি!

জলছবি Read More »